জামায়াত আমিরের এক্স পোস্ট নিয়ে যা বললেন শিক্ষিকা মোনামী 

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৮:১৪ পিএম
জামায়াত আমিরের এক্স পোস্ট নিয়ে যা বললেন শিক্ষিকা মোনামী 

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া (মোনামী) বলেছেন, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে করা বিতর্কিত পোস্টটি সত্যিই হ্যাক হওয়ার সময় প্রকাশিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘গতকাল থেকে জামায়াত ইস্যুতে আমাকে রিলেট করে অনেকেই অনেক রকম কথা বলছেন। আমি কোনো রাজনৈতিক দলের মুখপাত্র নই যে রাজনীতির সব বিষয়ে আমাকে রেসপন্স করতে হবে।’

তিনি আরও জানান, ‘শারীরিকভাবে অসুস্থ থাকায় গতকাল রাতে আমি সোশ্যাল মিডিয়ায় ছিলাম না। আজ ঘুম থেকে উঠে সেই ভাইরাল পোস্ট দেখি এবং ইতোমধ্যে জামায়াত থেকে এর রেসপন্স বা ক্লারিফিকেশন এসেছে। জামায়াতের এই ব্যাখ্যা শুনে আমার মনে হয়নি পোস্টটি তাদের টিমের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। জামায়াত এভিডেন্সসহ তাদের ক্লারিফিকেশন দিয়েছে এবং আমি এটা বিশ্বাস করেছি। আপনি বা আপনারা কনভিনিয়েন্সড না হলে সেটা আপনার বা আপনাদের ব্যক্তিগত ব্যাপার।’

ঢাবির এই শিক্ষিকা পোস্টে শেষবার উল্লেখ করেছেন, ‘সামান্যতম সাধারণ বোধ যাদের আছে, তারা সবাই বুঝবে-নির্বাচনের মাত্র ১০ দিন আগে কোনো দলই নিজেকে নিজে ধ্বংস করার মতো কাজ করবে না।’

এসএইচ 

Link copied!